প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০ (সোমবার)
সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রে ফ তা র, কে এই কুটিনা?

ছবি: সিলেট ভিউ।

সিলেটের গোয়াইনঘাট থানাধীন রুস্তমপুর এলাকা থেকে এক হাজার পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট থানাধীন ১নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মহিলা কুটিনা বেগম (৪৫)। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট থানার ১নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকার তেরা মিয়ার স্ত্রী।

 

পুলিশ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট থানার ১নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় কুটিনা বেগমের বসত ঘর থেকে  ১২০৫ বোতল ‘ফেয়ারডাইল কফ লিনক্টাস, কোডিন ফসফেট ও ক্লোরফেনিরামিন ম্যালিয়েট’ মাদক উদ্ধার করা হয়।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘উক্ত বিষয়ে ধৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে গোয়াইঘাট থানার মামলা নং-০৮, তারিখ-০৭/০৯/২০২৬খ্রি, ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের সোর্পদ করা হয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২