প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৯ (বুধবার)
সিলেট জেলা স্টেডিয়াম বুঝে পেল বাফুফে

ছবিঃ ফাইল ছবি।

সিলেট জেলা স্টেডিয়ামের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।

 

সিলেট জেলা স্টেডিয়াম ছাড়াও কমলাপুর স্টেডিয়ামও বাফুফের কাছে হস্তান্তর করেছে এনএসসি। এখন থেকে সিলেট ও কমলাপুর ভেন্যুর ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার পুরো দেখভাল করবে বাফুফে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, অন্যান্য ফেডারেশনগুলোকে স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রে বাফুফে সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি বলেন, 'স্টেডিয়ামগুলো সব ধরনের খেলাধুলার জন্যই উন্মুক্ত। এটি নির্দিষ্ট কোনো ফেডারেশনের নিজস্ব সম্পত্তি নয়। বাফুফে কেবল এর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দিকটি সামলাবে।'

 

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হক বলেন, ‘জাতীয় স্টেডিয়াম থেকে শুরু করে কমলাপুর স্টেডিয়াম বা সিলেটসহ সারা দেশের স্টেডিয়ামগুলোতে যাতে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেই দিকে আমরা নজর দিচ্ছি। স্টেডিয়ামগুলোর পরিবেশ ও কাঠামোগত উন্নয়নের কথা বলতে গিয়ে সিলেটের স্টেডিয়ামে আধুনিক হাইব্রিড ঘাস বসানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন আমিনুল হক।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭