ছবি: ফাইল ছবি।
সিলেটে ডেঙ্গু রোগে একজনের মৃত্যু হয়েছে। সিলেট মহানগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত কৃষ্ণ দাস (৪৫)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন এক জন। একই সময়ে বিভাগে নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তারমধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জলাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৪ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
জানুয়ারি মাসের শুরু থেকে সিলেট বিভাগে মোট ২৩৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ১০৮ জন, মৌলভীবাজারে ৫২ জন, সুনামগঞ্জে এবং সিলেটে যথাক্রমে ২৪ জন ও ৪৬ জন নিশ্চিত হয়েছেন। বিভাগব্যাপী এ পর্যন্ত দুইজনের মৃত্য হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.