ছবি: সংগৃহিত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন- সাজিয়া আফরোজ সুমা। তাকে পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার পদ থেকে বদলি করে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
নুসরাত ইয়াসমিন তিছাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার পদ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সৌমিক হাসানকে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) পদ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার পদ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.