প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (বৃহস্পতিবার)
সিলেটসহ ৫ জেলায় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড, সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
 

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: করপোরেট অ্যান্ড এজেন্সি সেলস

লোকবল নিয়োগ: ১০ জন

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/এমবিএ ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সেলস বিষয়ক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

প্রার্থীর বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, নীলফামারী (সৈয়দপুর), সিলেট

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বীমা, ওভারটাইম ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদন শেষ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬