জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এসব এলাকায় আবাসিক ও বাণিজ্যিক—সব শ্রেণির গ্রাহকের জন্যই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.