ছবি: সংগৃহিত
নতুন কেউ শনাক্ত না হলেও সিলেটে হাম পরিস্থিতি এখনো বেসামাল। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৩ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ তথ্য জানায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়।
তারা জানায় গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হামে আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মিম তাহসিন নিজাম। তার বয়স মাত্র ৪ মাস ২১ দিন। শহিদ শামসুদ্দিন হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬০। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৬৫ জনের। হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ ও সুনামগঞ্জে মৃত্যু হয়েছে ৫৯ জনের।
এ বছর সিলেট বিভাগে হাম সনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জনের। এদের মধ্যে সিলেট জেলায় সনাক্ত হয়েছে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে সনাক্ত হয়েছে ৩৫৭ জন।
হাম সন্দেহে বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টয় সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন, নর্থ-ইস্ট হাসপাতালে ৩জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৯৯ জন। এদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৪৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৪, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬, মাউন্ট এডোরা হাসপাতালে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৬, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.