প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৬ (বৃহস্পতিবার)
প্রাণ গেল আরেক শিশুর, সিলেটে যে কারণে মৃ ত্যু ১৬০ জনের

ছবি: সংগৃহিত

সিলেট হাম ও হাম সন্দেহে আরও এক শিশু প্রাণ হারিয়েছে। তার বাড়ি জকিগঞ্জ উপজেলায়। এ বছর হাম ও হাম সন্দেহে মৃত্যু হল ১৬০ জনের।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

 

তারা জানায় বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হামে আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মিম তাহসিন নিজাম। বয়স মাত্র ৪ মাস ২১ দিন। শহিদ শামসুদ্দিন হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামে।

 

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬০। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৬৫ জনের। হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ ও সুনামগঞ্জে মৃত্যু হয়েছে ৫৯ জনের।

 

গত ২৪ ঘন্টায় নতুন কেউ সনাক্ত না হলেও এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১৫৩ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৫