ছবি: ফাইল ছবি।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। এতে আবাসিক থেকে শুরু করে বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সংকটে পড়বেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
পিজিসিএল জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরবরাহ বন্ধ থাকার সময়ে বগুড়া শহর ও আশপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানার গ্রাহকদের পাশাপাশি ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস ব্যবহারের সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত হবেন।
রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে পিজিসিএল। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০৬/ এহিয়া-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.