প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০ (শুক্রবার)
সোহানের লা ল সা র শি*কা*র মক্তবের ছাত্রী, অতঃপর...

ছবি: সিলেট ভিউ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায় টাকার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি আহাম্মদ আলী সোহান (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মৃত মনু মিয়ার ছেলে।

 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম (০৭) একজন শিশু এবং নাসিরনগর থানাধীন ধরমন্ডল নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন গত ২৭ জুলাই আনুমানিক সকাল ৬টায় ভিকটিম প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে মক্তবে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এ সময় সে বিবাদীর ভাইয়ের মেয়ে মারিয়া আক্তারকে মক্তবে যাওয়ার জন্য ডাকতে যায়। তখন বিবাদী ভিকটিমকে টাকার প্রলোভন দেখিয়ে কৌশলে তার বাড়ির ছাদে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনাটি বিবাদীর ভাইয়ের মেয়ে দেখতে পেয়ে বিষয়টি জানাতে দৌড়ে ভিকটিমের বাড়িতে গিয়ে তার দাদিকে জানায় যে, তার কাকা ভিকটিমকে ছাদে নিয়ে গেছে। পরবর্তীতে ভিকটিমের দাদি দ্রুত বিবাদীর বাড়িতে গিয়ে ভিকটিমের নাম ধরে ডাকাডাকি ও চিৎকার করতে থাকেন।


 
এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে বিবাদী ভিকটিমকে তার বাড়ির ছাদ থেকে নিচে নামিয়ে দেয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা ভিকটিমের পরিহিত প্যান্ট খোলা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে সে কান্নারত অবস্থায় বিষয়টি জানায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫)এর ৯(১); ধারায় মামলা দায়ের করেন।  মামলা নং- ২৩, তাং- ২৮/০৭/২০২৬ খ্রি.।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২