প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৪ (শুক্রবার)
ওসমানীনগরের বুরুঙ্গাবার ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ৬জন

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে ৬ জন নিজেদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন উপজেলা বিএনপির কাছে।


বৃহস্পতিবার বিকালে উপজেলার বুরুঙ্গা বাজারের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপির কর্মী সভায় তারা দলীয় প্রার্থী হতে নিজ নিজ জীবন বৃত্তান্ত পেশ করেন।


জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ইউপি চেয়ারম্যান পদে জীবনবৃত্তান্ত  জমা দেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক জামাল খান সামছু, সহ-দপ্তর সম্পাদক হুমায়ূন রশিদ চৌধুরী সফি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরিদ আহমদ এবং বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেক মিয়া।

বুরুঙ্গা বাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি  ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তজুল মিয়ার সভাপতিত্বে  বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাহিন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিকুর রহমান চৌধুরী।


অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-২০