প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৭ (রবিবার)
পরিস্থিতি বে/সা/মা/ল, সিলেটে হাসপাতালে ভর্তি ১২১

ছবি: সংগৃহিত

সিলেটে হাম পরিস্থিতি সামাল দেওয়া দায় হয়ে পড়েছে। গত ২৪ ঘন্টয়া (শনিবার সকাল ৮টার পূর্ব পর্যন্ত) নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও এসময়টাতে হাম ও হাম সন্দেহে আরও ১২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

 

তারা জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালের মধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন।

 

এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪১৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১১৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩, রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, মাউন্ট এডোরা হাসপাতালে ১, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাালে ৭ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ২২ জন।

 

গত ২৪ ঘন্টায় সিলেটে কোনো হাম রোগীও শনাক্ত হয়নি। তবে এ বছর সিলেটের ৪ বিভাগে মোট হাম রোগী শনাক্ত হয়েছেন ১০৪৪ জন। এরমধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন।

 

এ সময়ে কারো মৃত্যু না হলেও এ বছর হাম ও হাম সন্দেহে প্রাণ গেছে সিলেট বিভাগের মোট ১৬০ জনের। এরমধ্যে আছেন সিলেট জেলার ৬১, হবিগঞ্জের ২২, মৌলভীবাজারের ১৪ ও সুনামগঞ্জের ৫৯ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০২