প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২১ (রবিবার)
চা বাগান থেকে যা উদ্ধার করল সিলেট র‍্যাব

ছবি: সিলেট ভিউ।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯) মৌলভীবাজারের একটি চা বাগানে অভিযান চালিয়ে একটি পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়ার রাজনগর চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 


র‍্যাব জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত রাজনগরের কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোড সংলগ্ন চা বাগানে অভিযান চালানো হয়। এ সময় বাগানের ভেতরে একটি কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এসব উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামত কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটক/আশিক-০৬