প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪০ (রবিবার)
প্রবাসীর স্ত্রীকে গণ*ধ*র্ষ*ণ ও ভিডিও ধারণ, গ্রে ফ তা র ১

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. আল আমিন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 

শুক্রবার গাজীপুর সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতারকৃত আল আমিন উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে। শনিবার দুপুরে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
 

র‌্যাব জানায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়িতে গোসল করার সময় আসামি জনি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ওই নারী সেখান থেকে বাইরে বের হলে বাইরে দাঁড়িয়ে থাকা ধৃত আসামি আলআমিন তার গলা ধরে পুনরায় বাথরুমে প্রবেশ করায়। এ সময় আসামি জনি ওই নারীর নগ্ন ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং তাকে ধর্ষণ করে। এরপরে, আসামি আলআমিনও ধর্ষণ করে। পরবর্তীতে, সেই ধারণ করা ভিডিও আসামিরা অন্যত্র স্থানান্তর করে। এরপর থেকে আসামিরা ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকে।
 

র‌্যাব আরও জানায়, সর্বশেষ গত ২ আগস্ট, অপর আসামি মাহবুব আলম তার মোবাইল ফোনে থাকা ভিডিও ওই নারীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। অন্যথায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে হুমকি প্রদান করে। এই ঘটনায় গত ২০ আগস্ট, ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি গণধর্ষণ ও পর্নোগ্রাফির মামলা দায়ের করেন। ঘটনার পরে থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর সদর থানার ভাওরাইদ মোড় থেকে মামলার প্রধান আসামি মো. আল আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪