হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান চৌধুরী হিমশিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ভোরে হবিগঞ্জ শহরের কালিবাড়ি ক্রস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ হাসান চৌধুরী হেমশিম বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের মৃত সাধু মিয়া চৌধুরীর ছেলে। তিনি সাবেক হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১২ নম্বর সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, হাসান চৌধুরী হিমশিম হবিগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে সদর মডেল থানায় দুটি সিআর সাজা ওয়ারেন্ট মুলতবি রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.