প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪০ (সোমবার)
আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে ধরে পুলিশে দিল জেন-জিরা

ছবি: সংগৃহিত।

আবাসিক হোটেলে চলছিল অনৈতিক কাজ। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি। 

 

অবশেষে সেই হোটেলে 'জেনজি আলোড়ন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অভিযান চালিয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উল্লাপাড়া হাটিকুমরুল এলাকার ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে ৬ জনকে আটক করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

 

আটকদের মধ্যে দুজন নারী, তারা বগুড়ার মোকামতলা উপজেলার বাসিন্দা। বাকি চার পুরুষ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের প্রেরণ করা হবে।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৬