ছবি: সিলেট ভিউ।
সিলেটের জৈন্তাপুর থানাধীন চিকনাগুলের উমনপুর গ্রামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হাসান মাহমুদ (১৩) জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকার হাফিজ ওসমান আলীর ছেলে। সে সিলেট মহানগরীর মধুশহীদ এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
পরিবার সূত্রে পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে হাসান নিখোঁজ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোরের পরিবার থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.