প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৩ (সোমবার)
কুলাউড়ায় আ*গু*নে পু ড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক

মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুল জলিল নামে এক ব্যক্তির পাঁচটি গরু পুড়ে মারা গেছে।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
 

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গোয়ালঘরে থাকা পাঁচটি গরু পুড়ে মারা যায়।
 

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে জেলায় মিটিং থাকায় রাতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৫