প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২০ (সোমবার)
সিলেটে ১ হাজার টাকার জন্য সং ঘ র্ষ, ৩০ জন আ হ ত

ছবি: ফাইল ছবি।

সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম ইসলামপুর ইউনিয়নে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুকেরগাঁও পূর্বপাড়া ও নয়াগাঙেরপাড় গ্রামের এই সংঘর্ষ হয়। 

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উছমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ পাইনি।

 

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গাছ কেনাবেচার ১ হাজার নিয়ে ঘটনা সূত্রপাত। এ সময় টুকেরগাঁও গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে নানু মিয়ার সঙ্গে নয়াগাঙেরপাড় গ্রামের কলমন্দর আলীর ছেলে নিজামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল, দা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উছমান গনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬/আশিক-১২