প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৩ (সোমবার)
পুলিশকে পাথর মেরে আসামি ছিন তা ই, কনস্টেবল আ হ ত

টঙ্গীতে মাদকসহ পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে মাদককারবারিরা। এসময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন।

 

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

 

 

আহত কনস্টেবলের নাম মাসুদ। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গি পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তি থেকে কুখ্যাত মাদক সম্রাজী রানী বেগমের ছেলে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করে।

 


এরপর টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে নিয়ে আসার সময় মাদককারবারিরা পুলিশের উপর আক্রমণ করে। এসময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের উপর বৃষ্টির মতো নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ আহত হন, আর এ সুযোগে আসামি হাতকড়াসহ ছিনতাই হয়ে যায়।

 


ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। কিছুক্ষণ পর স্টেশন এলাকায় হাতকড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

 


পরে ছিনতাই হওয়া আসামি উদ্ধারে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ১২টা পর্যন্ত ছিনতাই হওয়া আসামি গ্রেপ্তার হয়নি।

 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর বৃষ্টির মতো ছুঁড়ে আসামি ছিনতাই করে নিয়ে যায়। এসময় পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হয়। বর্তমানে ছিনতাই হওয়া আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।


সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক