প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৮ (মঙ্গলবার)
খেলাধুলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে: এমপি লুনা

সিলেট-২ আসনের এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, খেলাধুলার উন্নয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পরিকল্পনা রয়েছে। তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়নের জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসা ক্রীড়া সামগ্রী শীঘ্রই উপজেলার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান’সহ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। যুব-ছাত্র সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে তারা মাদক’সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকবে। তাছাড়া মানুষের শরীর গঠনের জন্য যেমন খেলাধুলার কোন বিকল্প নেই, তেমনি খেলাধুলার মাধ্যমেই সমাজে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়।

এসময় তিনি ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশিপ-২০২৬ইং’ প্রতিযোগীতায় রানার্স আপ হওয়া বিশ্বনাথ উপজেলা টিমকে অভিনন্দন জানান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ কমপ্লেক্সস্থ এমপির কার্যালয়ে এমপি ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনার সাথে ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশিপ-২০২৬ইং’ প্রতিযোগীতার রানার্স আপ বিশ্বনাথ উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ থানার এসআই আব্দুস শহিদ, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, সদস্য ওয়াসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম সম্পাদক রাসেল মিয়া, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশের সম্বন্বয়ক দিলোয়ার হোসেন, সুহেল মিয়া, বিশ্বনাথ উপজেলা কাবাডি দলের কোচ নাজিম আহমদ, ম্যানেজার ফয়ছল আহমদ, অধিনায়ক রেজাউল ইসলাম, টিমের সদস্য ফারহান আহমদ, রাকিব আলী, শাকিল আহমদ, জুনায়েদ আহমদ, দিলোয়ার হোসেন, মুহিবুর রহমান, নাহিদ মিয়া, রুহিন আহমদ, এনাম মিয়া, জামিল আহমদ, আনোয়ার মিয়া, রাহি মিয়া, ইমন আহমদ প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৬