প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৯ (মঙ্গলবার)
বোনকে খু ন করে সিলেটে পলাতক যুবক, অতঃপর...

সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন পূর্ব সাদাটিকর এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার শাহীন মিয়া (২৬)। তিনি নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের আফজাল মিয়ার ছেলে। 

 

র‍্যাব-৯ জানায়, গত ২৯ আগস্ট (শনিবার) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন মাধবপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাবানা বেগম (২৪) নামের এক নারী খুন হন। পরবর্তীতে নিহতের স্বামী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ-০১/০৯/২০২৬ খ্রি. ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে একজনকে গ্রেফতার করা হয়।

 


এ বিষয়ে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-৯/আশিক-১১