ছবি: সংগৃহিত।
পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে আবার গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রে ফ তা র করা হয়।
গ্রেফতার ব্যক্তি মো. রেনু মিয়া (৫৫)। তিনি কুলিয়াচরের মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। রেনু মিয়া কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রেনু মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা পুলিশ অভিযান চালিয়ে মাধবদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে রেনু মিয়ার স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। এ সময় জনলোকের ভিড়ের সুযোগ নিয়ে তিনি হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে পালিয়ে যান। ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেফতার অভিযানে নামে পুলিশ। এরপর মাধবদী এলাকায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে রেনু মিয়াকে গ্রেফতার করা হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, পুলিশি তৎপরতায় চার ঘণ্টার মধ্যে রাত ১০টার দিকে আওয়ামী লীগ নেতাকে আবারো গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.