সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন ভবন প্রাঙ্গনে এই নাগরিক সংবর্ধনা শুরু হয়।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
নাগরিক সংবর্ধনা ঘিরে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালালের (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার টার তিনি তার গাড়ি বহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এসময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন।
পরে তিনি সিলেট খাদিমপাড়ায় হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেন।
এসময় তার সাথে ছিলেন- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেটভিউ২৪ডটকম/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.