প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫ (বুধবার)
সিলেটের মীর মহল্লা থেকে আ ট ক জেকি শেখ

ছবি: সিলেট ভিউ।

সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একজনকে আটক করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌণে ১১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন মীর মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটককৃত শাহ আলম জেকি শেখ (৩৯) সিলেট মহানগরীর মীর মহল্লার বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে।

 

পুলিশ জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌণে ১১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মীর মহল্লা এলাকায় এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা হয় ১৯০ পিস ইয়াবা বড়ি।

 

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০১/আশিক-০৬