একদিনের রাষ্ট্রীয় সফর শেষে স্বস্ত্রীক ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার সময় এয়ার অ্যাস্ট্রা বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। সূচি অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে তাঁর বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যান। সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ।
নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি সিলেটের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে পর্যটন, চা, কৃষি, মৎস্য ও শিল্প খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় সংস্কৃতির কথা তুলে ধরে এ অঞ্চলের উন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও বলেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি ছিল প্রথম সিলেট সফর। একদিনের নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করে তিনি এখন ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/মআস-৩/আশিক-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.