সিলেটের ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে অবদান রাখা কৃতি ব্যক্তিদের স্মরণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্যে তিনি মরমি সাধক হাসন রাজা, রাধারমণ দত্ত ও শাহ আবদুল করিম, গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস, কথাসাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে স্মরণ করেন।
এসময় রাষ্ট্রপতি বলেন, এসব কৃতি মানুষের কর্ম ও অবদান সিলেটের পাশাপাশি পুরো দেশকে সমৃদ্ধ করেছে। তিনি সিলেটের উন্নয়নে এম সাইফুর রহমানের ভূমিকার প্রশংসা করেন এবং ইলিয়াস আলীর গণতান্ত্রিক আন্দোলনের অবদানের কথাও উল্লেখ করেন।
সিলেটের মানুষের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘সিলেটের মানুষের সঙ্গে আমি সবসময় ছিলাম। ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ, সিলেটের মানুষ বাংলাদেশে নেতৃত্ব দেবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-৪/এসডি-২৫
আইটি ল্যাব সলিউশন্স লি.