আগাম বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের ৫ শতাধিক কৃষককে খাদ্য সহায়তা দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারনাল নামের একটি দাতব্য প্রতিষ্ঠান। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলার শান্তুিগঞ্জ ও সদর উপজেলায় পৃথকভাবে এই ত্রাণ সহায়তা প্রদান করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
জানা যায়, লায়ন্স ক্লাব ইন্টারনাল আর্থমানবতার সেবায় শতাব্দী সময় ধরে কাজ করে আসছে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় হাসপাতাল প্রতিষ্ঠাসহ প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তায় কাজ করছে সংস্থাটি। গেলো মৌসুমে সুনামগঞ্জের হাওরাঞ্চলে আগাম বন্যা ও জলাবদ্ধতায় ফসল হারানো কৃষকদের পাশা দাঁড়াতে সংস্থাটি পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় লায়ন্স ক্লাব ইস্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর ডাক্তার খন্দকার মাজহারুল আনোয়ার, ভাইস গর্ভনর রফিকুল বারী মুক্তা, কেবিনেট ট্রেজারার মাকসুদা মাহমুদ মিলা, সার্ভিস চেয়ারম্যান হাবিবুর রহমান, লায়ন্স ক্লাব সুনামগঞ্জের সভাপতি আমিনুর রশীদ, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/আশিক-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.