সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড় টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের মিলেনিয়াম পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আটককৃতরা হলেন পাড়ুয়া বদিকোনা গ্রামের আব্দুল হকের ছেলে কাওছার ও নোয়াগাঙ্গেরপাড় গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে বশির আহমদ।
পুলিশ জানায়, আমদানি ব্যতীত ভারতীয় সাবান চকলেট বিস্কুট তেল সহ বিভিন্ন পণ্য অটোরিকশা দিয়ে পরিবহনের সময় কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ অলিউল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২ জনকে আটক করা হয়। এসময় পণ্য পরিবহনের দায়ে ২টি অটোরিকশাও আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯১ হাজার টাকা।
কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/আশিক-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.