প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৭ (বৃহস্পতিবার)
সিলেটে আলীম-বশিরের কাছে যা পেল পুলিশ

ছবি: সিলেট ভিউ।

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার খাশেরা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল আলীম মজু (৫০) ও একই গ্রামের মৃত বশির আলীর ছেলে রুহুল আমীন (২৭)।

 

পুলিশ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জকিগঞ্জের মানিকপুরের কলাকুটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত দুইজনকে তল্লাশী করে ৬০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১  লাখ ৮০ হাজার টাকা।

 

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬/আশিক-১৩