প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০১ (বৃহস্পতিবার)
সিলেটে শাহীন কেড়ে নিলেন নূর ইসলামের প্রাণ

ছবি: সিলেট ভিউ।

জামাতাকে মারধরের কারণ জিজ্ঞাসা করায় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মো. নূর ইসলাম (৫৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। 

 

নূর ইসলাম সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলার একটি কলোনির মেস্তরী মিয়ার ছেলে। 

 

হত্যাকাণ্ডে অভিযুক্ত শাহীন (২৫) দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট সংলগ্ন সাধুরবাজার এলাকার লিলু মিয়ার কলোনির মৃত আবদুল মনাফের ছেলে। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের মাঝিরঘাট। 

 

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে নূর ইসলামের জামাতা জুয়েলকে মারধর করে শাহীন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভার্থখলা এলাকায় শাহীনকে পেয়ে মারধরের কারণ জানতে চান নূর ইসলাম। এসময় শাহীন ও তার সাথে থাকা কয়েকজন নূর ইসলামের উপর হামলা চালান। একপর্যায়ে শাহীন ছুরিকাঘাত করলে নূর ইসলাম গুরুতর আহত হন। 

 

আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

 

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। 

 

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/সবুজ