ছবি: সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।
নিহত লিটন সরকার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষিকাজের জন্য মাঠে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন লিটন।
স্থানীয়রা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেছেন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
লিটন ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইকে-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.