ছবি: সংগৃহিত
সিলেটবাসীকে বিষ খাওয়াচ্ছে নগরীর মিরবক্সটুলা এলাকার আল-মদীনা ফার্মেসি। তবে শেষ রক্ষা হয়নি। মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাদের।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের বিপরীতে অবস্থিত এই ফার্মেসিটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, অভিযানকালে আল-মদীনা ফার্মেসির ফ্রিজে রাখা ওষুধের প্রায় নিরানব্বই ভাগ ওষুধই ছিল মেয়াদোত্তীর্ণ।
এসময় ভোক্তা কর্মকর্তার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেন নি সংশ্লিষ্টরা। পরে সবগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ ওই ফার্মেসির সামনেই পুড়িয়ে ফেলা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।
এসময় সিলেট মহানগর পুলিশের একটি দল তাদের সার্বিক সহযোগীতা করে।
সংশ্লিষ্টরা জানান, ওষুধের মেয়াদ পেরিয়ে গেলে সেটি বিষে রূপান্তরিত হয়। আর কিছু কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী জনগনকে অবলীলায় সেই বিষ খাইয়ে দিচ্ছে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মো. আরিফ মিয়া।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.