প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৫ (বৃহস্পতিবার)
সিলেটে হ ত্যার পর পালিয়ে থাকা মামুন এসআরবির কব্জায়

ছবি: সিলেট ভিউ।

সিলেটের বিশ্বনাথা থানাধীন টোকের কান্দি এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 


গ্রেফতার ব্যক্তি সিলেটের ওসমানীনগর থানার পশ্চিম সিরাজনগর এলাকার মৃত আত্তর আলীর ছেলে মামুন মিয়া (৩৭)।

 


এসআরবি-৯ জানায়, গত ৩১ ডিসেম্বর ওসমানীনগরে বহুল আলোচিত ‘আতিক মিয়া’ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মামুন মিয়া। জমি সংক্রান্ত বিরোধের জেরে আতিক মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে দাও ও কাঠের বর্গা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে (মামলা নং-০১, তারিখ: ০৩/০১/২০২৬) এসএআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। এরপর অভিযান চালিয়ে মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।

 

 


এ ঘটনায় গত ১০ জানুয়ারী আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছিল। 

 

 


এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০২