টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার কারওয়ান বাজারে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরও বলেন, টিসিবির কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে নেওয়া ও কার্ডধারীদের সুবিধার জন্য উপকারী নামে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। টিসিবি বিষয়ক সব তথ্য এখন থেকে মোবাইলেই পাওয়া যাবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবির কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও যাতে কার্ডধারীরা পণ্য পাওয়া থেকে বাদ না পড়েন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এ সেবা আরও সহজ করা হবে।’
৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদেরই কার্ড দেওয়া হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.