প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৭ (বৃহস্পতিবার)
সিলেটে ইউপি নির্বাচন নিয়ে যা জানাল নির্বাচন অফিস

ছবি: সংগৃহিত

সারাদেশে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তোড়জোড়। বছরের শেষ দিকে অন্তত ৫টি ধাপে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনটি শেষ করতে করতে চায় সরকার। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন।

 

তবে সিলেটে কোন ধাপে কবে এ নির্বাচন শুরু হতে পারে সে সম্পর্কে এখনো কিছু জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেন।

 

সিলেট জেলা বা বিভাগে কবে থেকে কোন কোন ধাপে ইউপি নির্বাচনের সার্বিক কার্যক্রম শুরু হতে পারে, সে সম্পর্কে কোনো নির্দেশনা তারা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, না। এখনো এ ব্যাপারে আমরা কোনো নির্দেশনা পাইনি।

 

তবে জেলা নির্বাচন অফিসের নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তারিখ সম্পর্কে বা কোন কোন ধাপে কোন কোন উপজেলার ইউনিয়ন নির্বাচন হতে পারে সে সম্পর্কে কোনো নির্দেশনা এখনো পাওয়া না গেলেও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম চলছে বেশ জোরেশুরে।

 

মোটামুটি নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার সাথে সাথে তারা কাজ শুরুর মতো প্রস্তুতি নিয়ে রেখেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮