প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৮ (বৃহস্পতিবার)
আবাসিক হোটেল থেকে ৩ যুবক আ ট ক, তাদের যে অ প রা ধ

ছবি: সংগৃহিত।

আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারের ‘হোটেল একতা ইন’-এর তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।
 
 

 

আটক ব্যক্তিরা হলেন—মোঃ বাবুল মিয়া ওরফে বাবলু (৩৩), আব্দুর রহিম (২৪) এবং মোঃ শরীফুল ইসলাম ওরফে শরীফুল আলম (৩৩)। তারা দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

 


পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বোয়ালখালী বাজারের ‘হোটেল একতা ইন’-এ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের সরঞ্জাম, অ্যালকোহল ও গলিত ইয়াবার আলামতসহ তিনজনকে আটক করে পুলিশ। 

 

 

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।'

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৪