প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ (শুক্রবার)
শনিবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহিত

রাজধানী ঢাকার অদূরে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর আশপাশের বিস্তীর্ণ এলাকায়।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এতে এসব এলাকার সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়- ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০২