প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৮ (শুক্রবার)
অবশেষে আ ট ক হোসনা আরা, পাওয়া গেল যা

ছবি: সংগৃহিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬৩০ পিস ইয়াবাসহ হোসনা আরা বেগম (২৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাপুলিশ বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৬৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

 

তিনি একই ইউনিয়নের কিরনপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী।

 

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪