ছবি: সংগৃহিত
দুটি ব্যাগ ভর্তি মাদক নিয়ে পালাচ্ছিলেন মনির ও সাঈদ। তবে শেষ রক্ষা হয়নি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা তাদের আটক করেছে।
শুক্রবার দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাদের দু’জনকে আটক করা হয়।
মো. মনির হোসেন (৩০) টাঙ্গাইলের ঘাটাইল থানার দুলালিয়া এলাকার আবু সাঈদের ছেলে। আর ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বগাকৃষ্ণপুর এলাকার মো. ইউনুস আলীর ছেলে আবু সাঈদ (৩০)।
এসময় তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা তারা স্বীকারও করেছেন।
তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই জব্দকৃত আলামতসহ শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.