প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০ (শনিবার)
ছাত্রলীগ নেতা প্রতিক গ্রে প্তা র

ছবি: সংগৃহিত

কুড়িগ্রামের রাজারহাটে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চিরন্তন রায় প্রতীককে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা-পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ।


 
গ্রেপ্তার প্রতীক রাজারহাট পুনকর এলাকার চিত্তরঞ্জন রায়ের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য পদে আছেন বলে জানা গেছে।

 

​পুলিশ জানায়, রাজনৈতিক নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ওই ছাত্রলীগ নেতা দেয়াল লিখনের কাজ করত।

 

উপজেলার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ লেখনির মাধ্যমে উসকানি সৃষ্টি করত। পরে তার লেখালেখির একটি ভিডিও পুলিশের হাতে এলে অভিযান চালিয়ে​ তাকে আটক করা হয়।

 

​রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘উসকানি ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে। শুক্রবার বিজ্ঞ আদালতের মধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৮