প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫০ (শনিবার)
জাকির মজুমদারের মৃ ত্যু, সিলেট মহানগর বিএনপির শোক

ছবি: সংগৃহিত

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার আজ রাত ১২টার দিকে ইন্তেকাল করেছেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

 

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জাকির হোসেন মজুমদারের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালো। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

 

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।

 

সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৯