সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্মা দেবের পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীশ্রী বিশ্বকর্মা দেবের পূজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০:০১ থেকে পূজা আরম্ভ হয়, পুষ্পাঞ্জলী দুপুর সাড়ে ১১ টায়, প্রণামী বক্সের উপর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান দুপুর ১টায় শুরু হয়, মহাপ্রসাদ বিতরণ করা হয় দুপুর ২টায়। এরপর সন্ধ্যা আরতী সন্ধ্যা ৭ টায়, লীলা কীর্তন শুরু হয় রাত ৮টায়। লীলা কীর্তন পরিবেশনা করেন বিদ্যুৎ মল্লিক, কুলাউড়া, মৌলভীবাজার।
পরে দুপুর ২টায় সেলুন মালিক ও স্টাফ বিশ্বকর্মা পূজা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেলুন মালিক ও স্টাফ বিশ্বকর্মা পূজা কমিটির সভাপতি মিন্টু চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ শীল এবং কোষাধ্যক্ষ নারায়ন চন্দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সুদীপ রঞ্জন সেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক ডা. খোকন রঞ্জন দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জন ঘোষ, সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ প্রধান উপদেষ্টা ধনেশ দেব, উপদেষ্টা বীরেন্দ্র চন্দ, মালিক সমিতি, সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি নান্টু চন্দ, মালিক সমিতি, সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি সাধারণ সম্পাদক নির্মল চন্দ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য সচিব এড. পলাশ রঞ্জন ধর।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.