উন্নয়ন, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার চট্টগ্রাম নগর, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সকাল ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে আইইবি, চট্টগ্রাম ক্লাব, এম এ আজিজ স্টেডিয়াম, ওয়াসা, দামপাড়া, জিইসি, জামালখান, চকবাজার, হাজারী গলি, নন্দনকানন, এনায়েত বাজার, কাজীর দেউড়ি, খুলশী, মুরাদপুর, বহদ্দারহাট, রাহাত্তারপুলসহ বিভিন্ন এলাকা রয়েছে।
খাগড়াছড়িতে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। জেলার কলাবাগান, টাউন হল, মহাজনপাড়া, খাগড়াছড়ি বাজার, হাসপাতাল, শালবন, আলুটিলা, গুইমারা, দীঘিনালা, লংগদু, সাজেক ও মাটিরাঙ্গার বিভিন্ন এলাকাও এর আওতায় রয়েছে।
অন্যদিকে রাঙ্গামাটিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুকরছড়ি ও কাউখালী ৩৩ কেভি লাইন এবং কাউখালী উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে আগেই বিদ্যুৎ চলে আসতে পারে—এমনটি ধরে নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.