প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৫ (শনিবার)
দীপাঞ্জনের মৃ ত্যু, শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর একটি সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ প্রিয়মের (২০) মৃত্যুর ঘটনায় গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। 

 


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবির সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীপাঞ্জনের আত্মার শান্তি কামনায়  এ গীতা পাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা অংশ নিয়ে দিপাঞ্জনের আত্মার শান্তি কামনা করেন।

 


এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলিউল আজম সরকার, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আতহার/আশিক-০৩