প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ (শনিবার)
সিলেটে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে আ ট ক ৩

ছবি: সংগৃহিত

সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক রাত পৌণে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

 

ওসমানীনগর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কাশিকাপন তেরমাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে থানার একটি টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের প্রস্তুতিতে থাকা কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আলামতসহ তিনজনকে আটক করে।

 

আটক ব্যক্তিরা হলেন—সিলেট নগরীর জালালাবাদ থানার টুকের বাজার (বানাগাঁও) এলাকার বাসিন্দা কামরুল হাসান সাগরের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬); কোতোয়ালি থানার শেখঘাট (নবাবপুর) এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১); এবং দক্ষিণ সুরমা থানার পৈতপাড়া (শিববাড়ী) এলাকার বাসিন্দা সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০)।

 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

 

ওসমানীনগর থানা অফিসার ইনচার্য (ওসি) গোলাম মোস্তফা বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক  ৩ ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম/রনিক/ইকে-০১