ছবি: সিলেটভিউ
হযরত শাহাজালালের (র.) মাজারের দান বাক্স ও ডেকিচিগুলোর তালা খোলা হয়েছে। গণনা করা হচ্ছে টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে তালাগুলো খুলে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়।
দুুপুর পৌণে ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত টাকা গণনা চলছিল।
এসময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন।
এছাড়াও সিলেটের গণমাধ্যম কর্মীরাসহ সচেতন সিলেটবাসী এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরাও গণনার কাজ পর্যবেক্ষন করছেন।
উল্লেখ্য, প্রায় একমাস ৪দিন পর আবার শাহজালাল (র.) মাজারে দান বাক্সগুলো খোলা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.