ছবি: সিলেট ভিউ।
সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের আরও ৪ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ওসমানীনগরের কাশিকাপন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃততা হলেন- সিলেটের জালালাবাদ থানার কাজির গাঁও (বাদাঘাট) এলাকার আহমেদ আলীর ছেলে সুফিয়ান আহমদ (২৬), সুনামগঞ্জের ছাতক থানার জাওয়া কাপন এলাকার আবেদে আলীর ছেলে (বর্তমানে সিলেটের শাহপরান থানার শিবগঞ্জ মজুমদার পাড়ার বাসিন্দা) মো. রুহেল আরমান (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার আশুরাইল এলাকার মিজান মিয়ার ছেলে (বর্তমানে শাহপরান থানার শিবগঞ্জ আদিত্য পাড়ার বাসিন্দা) মো. রমজান হোসেন (২৬) ও একই থানার কুন্তা এলাকার মো. জনাব আলীর ছেলে (বর্তমানে শাহপরান থানার শিবগঞ্জ এলাকার বাসিন্দা) মো. তোফাজ্জল হোসেন (২৫)।
পুলিশ জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ওসমানীনগরের কাশিকাপন তেরমাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ঘটনাস্থল থেকে আলামতসহ তিনজনকে আটক করে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) আরও ৪ জনকে আটক করা হয়।
ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ৩ ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.