প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৬ (শনিবার)
শাহজালাল মাজারের ডেকচিতে ‘ছাত্রলীগের’ কমিটি

ছবি: সংগৃহিত

হযরত শাহজালাল (র.) মাজারের ডেকচিতে এবার পাওয়া গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটি।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাজারের ডেকচি ও দানবাক্সগুলো খোলার পর অনুমোদিত কমিটির তালিকাটি পাওয়া যায়।

 

এই কমিটি সিলেট মহানগর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের। ২০২৩ সালের ৩১ জুলাই সিলেট মহানগর শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষর সংবলিত এই কমিটি তালিকা মাজারের ডেকচিতে পাওয়ার পর বেশ হাস্যরসের সৃষ্টি হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৫