প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৬ (শনিবার)
সিলেট এসআরবি যে কারণে ধরল শরিফ মিয়াকে

ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা দিকে তাকে আটক করা হয়।


আটক মো. শরিফ মিয়া (২৬) চুনারুঘাট থানার নয়নী গ্রামের মো. আরজু মিয়ার ছেলে।


এসআরবি-৯ জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা দিকে নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কের দেবপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে এক ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশী করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় সিএনজি চালিত অটোরিকশাও।


এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯-এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৩